আগামী বছর এআই ও সেমিকন্ডাক্টর খাতে ব্যয় দ্বিগুণ করবে দ. কোরিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতে ২০২৭ সালে বরাদ্দ দ্বিগুণ করে রেকর্ড ১৬ বিলিয়ন ডলারে উন্নীত করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং সোমবার পার্লামেন্টে আগামী বছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ ঘোষণা দেন। খবর এএফপি’র।