বাকৃবিতে গবেষণা অগ্রগতি কর্মশালা শুরু; ১৮ গবেষক ও ৫ উদ্যোক্তাকে সম্মাননা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২৪-২০২৫’ শুরু হয়েছে। আজ (শনিবার, ৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালায় গবেষকদের চলমান কাজের অগ্রগতি মূল্যায়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এবারের আয়োজনে সম্মাননা দেয়া হয়েছে গবেষক, কৃষক ও কৃষি সাংবাদিককে।