হুতিদের হুমকিতে মাঝপথ থেকে ফিরে গেল সৌদি তেলবাহী দুই ট্যাংকার
মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতির মধ্যে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকির মুখে মাঝপথ থেকে ফিরে গেছে সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার। মঙ্গলবার লোহিত সাগরে এশিয়ার উদ্দেশে যাওয়া ট্যাংকার দুটি ইউ-টার্ন নেয়। বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি চ্যানেল দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।