স্কট-বেসেন্ট
ইরানের ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪ কোটি ৪০ লাখ (৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা জব্দ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধের প্রভাবে রুশ তেল কেনায় অস্থায়ী অনুমোদন দিলো ওয়াশিংটন

যুদ্ধের প্রভাবে রুশ তেল কেনায় অস্থায়ী অনুমোদন দিলো ওয়াশিংটন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় রাশিয়ার ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞায় সাময়িক শিথিলতা দিয়েছে যুক্তরাষ্ট্র। সমুদ্রে এরইমধ্যে অবস্থানরত রুশ তেল ও পেট্রোলিয়াম কিনতে দেশগুলোকে অনুমোদন দেয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুদ্ধকালীন সময়ে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ অনুমোদন ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এমনটাই জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে।

অর্থ দপ্তরের দায়িত্ব পেলেন হেজ ফান্ড ম্যানেজার স্কট বেসেন্ট

অর্থ দপ্তরের দায়িত্ব পেলেন হেজ ফান্ড ম্যানেজার স্কট বেসেন্ট

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে হেজ ফান্ড ম্যানেজার স্কট বেসেন্টকে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ফাইন্যান্সারের কাজ করেছেন এই ধনকুবের। তাই বিশ্লেষকদের ধারণা, বিদেশি পণ্যের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন নতুন অর্থমন্ত্রী। শনিবারই দপ্তর বণ্টন করা হয়েছে শ্রম ও হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের।