
তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ১১
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি উচ্চবিদ্যালয়ের বাইরে গুলির ঘটনায় ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্কুলে বন্দুক হামলার পর থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র কেনার লাইসেন্স স্থগিত
ব্যাংককের কাছে একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের গুলিতে ৯ জন নিহত হওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র কেনার সব ধরনের লাইসেন্স স্থগিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) এই ঘোষণা দিয়ে তিনি জানান, বর্তমানে বহাল থাকা লাইসেন্সগুলোও পর্যালোচনা করা হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্কুলে গুলি চালানোর ঘটনায় ভিডিও গেমের প্রভাব; ব্যবস্থা নিলো ফিলিপাইন সরকার
স্কুলে গুলি চালিয়ে তিন শিক্ষার্থীকে হত্যার ঘটনার পর ‘গোরবক্স’ নামের একটি গেমিং অ্যাপ সাময়িকভাবে বন্ধ করেছে ফিলিপাইন সরকার। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিরল স্কুল শুটিংয়ের ঘটনায় জড়িত এক কিশোর নিয়মিত এই গেমটি খেলতো। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।