হোয়াইট হাউসের শীর্ষ পদে স্টিফেন মিলার; সংঘাতের পথেই হাঁটছেন ট্রাম্প
হোয়াইট হাউস পরিচালনার শীর্ষ দায়িত্বে নিজের অনুগত স্টিফেন মিলারকে বসানোর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে মেয়াদের শেষ দুই বছরে তিনি সংঘাতের পথ আরও জোরদার করবেন এবং বাইরের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ রুখে দেবেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং অন্য রিপাবলিকানরা এমনটাই মনে করছেন।