
স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক, তদন্ত প্রতিবেদন প্রকাশ
ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় ৬৮ জন নিহতের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে স্পেন। এর মধ্যেই ধর্মঘটের ডাক দিয়েছে স্প্যানিশ রেল চালক ইউনিয়ন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। যদিও পুলিশের মারমুখী অবস্থানের কারণে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। সিগন্যালিং সিস্টেমের ত্রুটি আর ট্রেন কন্ট্রোলারের ভুল সিদ্ধান্তেই এমন দুর্ঘটনা বলে জানা গেছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টার পার হওয়ার আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে এসব জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী।

রাজা-রানি ও প্রধানমন্ত্রীর গায়ে কাঁদা ছুড়লেন স্পেনের বন্যার্তরা
স্পেনের রাজা-রানি ও প্রধানমন্ত্রীর গায়ে কাঁদা ছুড়লেন বন্যাদুর্গত এলাকার বিক্ষুব্ধ মানুষ। বন্যার আগে সতর্কতার অভাব ও পরে জরুরি পদক্ষেপ নিতে দেরি হওয়াতে সরকারের ওপর অসন্তুষ্ট বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। মারাত্মক বিপর্যয়ের মধ্যে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।