ঢাকায় স্বর্ণের ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা
ঢাকায় স্বর্ণের ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা। গতকাল (রোববার, ১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়।