কেনিয়ায় প্রথম ইবোলা রোগী শনাক্ত; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কেনিয়ায় প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ভাইরাসের বিস্তার ঠেকাতে ওই ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করার (কন্টাক্ট ট্রেসিং) কাজ জোরদার করা হয়েছে। ইউএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।