হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকার বাইরে ছিল: স্বাস্থ্যের ডিজি
আক্রান্ত রোগীদের ৭৪ শতাংশ হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ করেনি, যার ফলে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে দেশের হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।