ফুটপাত দখল করে ব্যবসা নয়: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তবে ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা কর্নারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।