
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৬ মে) সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ্ সারাহ কুক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৭ মে) ঢাকায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে গঠনমূলক সম্পর্কে অগ্রাধিকার দেয়
বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ
ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বারাকপুরের সংসদ সদস্য, বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতা দীনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ-ভারত নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ-ভারত নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

স্কুলে হামলার তদন্ত দ্রুত সম্পন্নের আহ্বান ভলকার তুর্কের
ইরানে মেয়েদের একটি স্কুলে ১৭৫ জন নিহতের ঘটনার তদন্ত খুব দ্রুত সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার ও লিবিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতলিব এস এম সুলিমান। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ (রোববার, ১ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সরকার দায়িত্ব গ্রহণের ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১ মার্চ) দুপুর ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি।

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা
আগামী জানুয়ারিতে ঢাকা-কারাচি সরাসরি ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।