
কারানির্যাতিত প্রবাসী জুলাইযোদ্ধাদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না— জানতে চেয়ে রুল
জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় প্রবাসে কারানির্যাতন ভোগ করে দেশে ফেরা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিমানের ৪ পাইলটের লাইসেন্স জালিয়াতির অভিযোগে রুল জারি
এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর
টেলিভিশনে সংবাদ প্রকাশের পর বিমানের ৪ পাইলটের লাইসেন্স জাল-জালিয়াতির অভিযোগে এবার রুল জারি করেছে হাইকোর্ট। গত ১২মার্চ এখন টেলিভিশনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট
প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যানকে অব্যাহতি
হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

দুদকের পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন বহাল
জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যাসহ দুদকের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করার নির্দেশনা চেয়ে রিট, হাইকোর্টের রুল জারি
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’-এর সাবেক উপজেলা প্রোগ্রাম অফিসারদের স্থায়ী পদে অন্তর্ভুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

হামের টিকা নিয়ে অবহেলা: দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হামের ভ্যাকসিন কার্যক্রম নিয়মিত রাখার নির্দেশও দেয়া হয়েছে।

মানহানির মামলায় আমির হামজাকে আগাম জামিন
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ (সোমবার, ২৭ এপ্রিল) বিচারপতি একে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচাপতি আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডে তদন্ত দাখিলের সময় পিছিয়েছে আরও ৬ মাস
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য গঠিত টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

‘অসৌজন্যমূলক’ আচরণের ভিডিও ভাইরাল; বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে অব্যাহতি
হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানের ‘অসৌজন্যমূলক’ আচরণের একটি ভিডিও ভাইরালের পরে এবার তাকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টে রুল
রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ১৯ এপ্রিল) রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা হতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।