হামের উপসর্গে এক দিনে ৯ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এসময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩ জনে। আজ (রোববার, ২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।