
হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ করলো সরকার, কমলো ৪৭ হাজার টাকা পর্যন্ত
হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী চিকিৎসা-উপকরণ কার্ডিয়াক স্টেন্ট বা আমাদের দেশে বহুল পরিচিত ‘হার্টের রিং’-এর দাম পুনর্নির্ধারণ করেছে সরকার । নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে বহুল ব্যবহৃত ও আমদানিকৃত বেশ কয়েক ধরনের হার্টের রিংয়ের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। এর ফলে হৃদরোগীদের চিকিৎসার ব্যয় অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে (New Heart Ring Price in Bangladesh 2026)।

কার্ডিয়াক সার্জারি বছরে ১৭ থেকে ২৫ হাজারে উন্নীতে কাজ করছেন সার্জনরা
রাজধানীতে তিনদিনের আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছে দেশ-বিদেশের ৭০০ কার্ডিয়াক সার্জন। লক্ষ্য দেশের চলমান কার্ডিয়াক সার্জারির অবস্থা সম্পর্কে ধারণা লাভ। পাশাপাশি বিশ্বে চলমান কার্ডিয়াক সার্জারির সঙ্গে নিজেদের মিলিয়ে দেখা। সেইসঙ্গে রোগীদের বিদেশ নির্ভরতা কমানোর দিকেও জোর দিচ্ছেন আয়োজকরা। একইসঙ্গে কার্ডিয়াক সার্জারি বছরে ১৭ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করতে কাজ করছেন সংশ্লিষ্ট সার্জনরা।