
‘অফিস পেয়ে’ সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ
সংসদ সদস্য হিসেবে উপজেলায় বসার জন্য অফিস পেয়ে এবার যাতায়াতের সুবিধার জন্য সরকারের কাছে গাড়ির দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) জাতীয় সংসদে উপজেলায় অফিস পেয়ে ধন্যবাদ জানাতে দাঁড়িয়ে সরকারের কাছে গাড়ির আবদার করেন তিনি।

কুসিক নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হলেন তারিকুল ইসলাম
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?—সংসদে হাসনাত
জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হচ্ছে। তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে এমন প্রশ্ন করে এর সমাধান জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ২০২৭ সালের ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে।

আমার কাজের জন্য আমি দুঃখপ্রকাশ করছি— ভাইরাল ভিডিও নিয়ে হাসনাত
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুর সঙ্গে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করা ভাইরাল ভিডিওর বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দিনভর আলোচনা-সমালোচনার মুখে অবশেষে বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরে এ ধরনের কাজ আগামীতে না করার অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।

জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি: হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই নির্বাচন তার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু তার সঙ্গে জনগণ ছিল বলে সে জয়ী হয়েছে বলে জানিয়েছেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে: হাসনাত আবদুল্লাহ
সকাল থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের এ কথা জানান।

ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ‘হঠকারী’: হাসনাত
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নতুন নির্দেশনার সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। এমন সিদ্ধান্তকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল’ বলে অভিহিত করেছেন তিনি।

আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত।

মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না: হাসনাত
মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না—এমন মন্তব্য করে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা–৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘মিডিয়া ফ্যাসিবাদ তৈরিতে ভূমিকা রাখছে এবং এ ধরনের দ্বিচারিতা জনগণ মনে রাখবে।’

লুটেরা, ভোট ডাকাতদের নির্বাচন করতে দেয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
লুটেরা, ভোট ডাকাতদের নির্বাচন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিএনপি প্রার্থী মঞ্জুরুলের করা রিট খারিজ করে তার প্রার্থিতা অবৈধ ঘোষণার পর এমন মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।