পশ্চিম তীরে ‘কয়েক দশকে দেখা যায়নি এমন’ সামরিক অভিযানের হুমকি নেতানিয়াহুর
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর সেখানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঠিক কয়েক দিন আগে আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) হেবরন শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স ২৪ এর প্রতিবেদন এ তথ্য জানা যায়।