হ্যান্ডসেট
দেশে বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক? ঝুঁকিতে ৬ কোটি বাটন ফোন

দেশে বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক? ঝুঁকিতে ৬ কোটি বাটন ফোন

বাংলাদেশে মোবাইল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশ থেকে ধাপে ধাপে বিদায় নিতে যাচ্ছে ২জি নেটওয়ার্ক (2G network shutdown roadmap Bangladesh)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) গৃহীত এই নতুন সিদ্ধান্তের ফলে ২০২৯ সালের পর থেকে প্রচলিত ২জি বাটন ফোন আর কাজ করবে না (2G Network Phase Out in Bangladesh)। এর ফলে দেশের নেটওয়ার্কে যুক্ত থাকা প্রায় ৬ কোটি টুজি হ্যান্ডসেট (6 crore 2G button phones in Bangladesh) পুরোপুরি অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

কিস্তি ও অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ গ্রাহকদের

কিস্তি ও অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ গ্রাহকদের

দেশে বড় হচ্ছে স্মার্টফোনের বাজার। প্রায় ২৪ হাজার কোটি টাকার বিশাল বাজারে একচ্ছত্র রাজত্ব করছে দেশিয় কারখানায় উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট। সাশ্রয়ী কিস্তি আর নানা অফার থাকায় ক্রেতাদের মাঝেও বেড়েছে ফোন কেনার আগ্রহ। তবে গ্রাহকদের অভিযোগ, ফোনের অতিরিক্ত দাম।

এনইআইআর পদ্ধতি ৩ মাস বন্ধ থাকবে: ডিসি মাসুদ

এনইআইআর পদ্ধতি ৩ মাস বন্ধ থাকবে: ডিসি মাসুদ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ থাকবে। আজ (রোববার, ৪ জানুয়ারি) বিকেলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে কথা বলে এবং মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।