২০২৬-সালের-ছুটি
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

সরকারি ও আধা সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি সংস্থার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা (2026 Govt Holiday List) প্রকাশ করেছে সরকার। আজ (রোববার, ৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তালিকা অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি (Holiday Calendar 2026) থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি (Bangladesh Govt Holiday 2026) থাকছে আরও ১৪ দিন। উপদেষ্টা পরিষদ অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

২০২৬ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ, রমজানে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে কলেজ

২০২৬ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ, রমজানে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে কলেজ

দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা (College Holiday List 2026) ও শিক্ষাপঞ্জি (Academic Calendar) প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর শিক্ষার্থীরা মোট ৭২ দিনের ছুটি ভোগ করতে পারবেন। বিশেষত, পবিত্র রমজান (Ramadan Vacation) মাসজুড়ে কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।