পৌনে ৬ ঘণ্টা পর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ দুই ইউনিটের একটি চালু
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের মধ্যে একটির উৎপাদন পুনরায় চালু হয়েছে। এছাড়া গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকা অপর একটি ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ইউনিটগুলোর উৎপাদন শুরু হয় বলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।