আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ করেন তিনি।
ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দুঃখের বিষয়, এ আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’
ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সঙ্গে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।’
বাংলাদেশ মাথা উঁচু করে, গর্ব, শক্তি, সম্মান নিয়ে ফিরবে বলেও এ পোস্টে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





