পিকাবুতে লঞ্চ হলো ওয়ালটনের ১.৫ টন প্রাইম ইনভার্টার এসি

পিকাবুতে ওয়ালটনের ১.৫ টন প্রাইম ইনভার্টার এসি লঞ্চের অনুষ্ঠান
কর্পোরেট
0

ওয়ালটনের ১.৫ টন প্রাইম ইনভার্টার এসি (WSI-RIVERINE-18M) লঞ্চ হলো শুধু পিকাবুতে, যা গ্রাহকদের কুলিং সল্যুশনের চাহিদা পূরণ করবে। গ্রাহকদের পারফরম্যান্স, এনার্জি এফিশিয়েন্সি ও ভ্যালুর কথা মাথায় রেখে ডিজাইন করা এ মডেলটি বিশেষ বাজারমূল্যে শুধু পিকাবুতেই পাওয়া যাবে।

গ্রীষ্মকালে অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের তুলনায় এয়ার কন্ডিশনারের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে বাজারে বিভিন্ন মূল্যের অপশন থাকায় অনেক সময় গ্রাহকরা সঠিক এয়ার কন্ডিশনার নির্বাচন করতে বিভ্রান্ত হন। এ লঞ্চ সেই সমস্যার সমাধান দেবে বলে দাবি করছে ওয়ালটন।

এছাড়া ওয়ালটন দাবি করছে, কোম্পানিটি এ ইনভার্টার এসির প্রিমিয়াম ফিচারসমূহ আকর্ষণীয় মূল্যে দেবে, যা গ্রাহকদের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করবে।

আরও পড়ুন:

কোম্পানিটি জানায়, ওয়ালটন ১.৫ টন রিভারাইন প্রাইম ইনভার্টার এসির (WSI-RIVERINE-18M) সঙ্গে থাকছে সহজ কিস্তি (ইএমআই) সুবিধা, ফ্রি ইনস্টলেশন এবং অফিশিয়াল ওয়ালটন ওয়ারেন্টি, যা গ্রাহকদের জন্য একদম ঝামেলামুক্ত সমাধান নিশ্চিত করে।

ওয়ালটন আশ্বস্ত করছে, পণ্যটি শুধু পিকাবুতে আসার কারণে, অফলাইন কেনাকাটার সময় যে মূল্য বিভ্রান্তি বা পণ্যের এভেইলেবিলিটি সংক্রান্ত সমস্যা থাকে, তা থেকেও গ্রাহকরা থাকবেন চিন্তামুক্ত।

ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু দেশব্যাপী ডেলিভারি সুবিধা প্রদান করে, যার ফলে গ্রাহকরা ঘরে বসেই সহজে পছন্দের পণ্য দেখার, তুলনা করার এবং কেনার সুযোগ পাচ্ছেন। ওয়ালটন ও পিকাবুর এ উদ্যোগ গ্রাহক-কেন্দ্রিক ও ভ্যালু-ড্রিভেন এসি লঞ্চের ক্ষেত্রে বাজারে একটি নতুন স্ট্যান্ডার্ড স্থাপন করবে বলেও ওয়ালটনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসএইচ