আসল পিস্তাচিওর স্বাদে পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ

কক্সবাজার
পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রিম
কর্পোরেট
0

ভোক্তাদের স্বাদের ভিন্নতা দিতে বাজারে পোলার আইসক্রিম নিয়ে এলো ফাইনেস্ট পিস্তাচিওর প্রিমিয়াম স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিম। আসল পেস্তা বাদামের স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিমে-ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস আর চকোলেট চিপসের পারফেক্ট কম্বিনেশন ভোক্তাকে প্রিমিয়াম স্বাদের অভিজ্ঞতা দেবে বলে আশা কোম্পানির।

কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রিমিয়াম স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিমের শুভসূচনা ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘বর্তমান বাজারে আসল পিস্তাচিওর স্বাদের আইসক্রিমের অভাব পরিপূর্ণ করার লক্ষ্যে আমরা বাজারে আনছি অথেনটিক পিস্তাচিওর স্বাদে পিস্তা গ্লেজ আইসক্রিম।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট মোহাম্মাদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।

এএইচ