টঙ্গী অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আরও এক ফায়ার ফাইটার

নিহত ফায়ার ফাইটার জান্নাতুল নাঈম
এখন জনপদে
0

টঙ্গীতে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম মারা গিয়েছেন। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন ফায়ার সদস্য নিহত হয়েছেন।

এর আগে, এ ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নির্বাপনের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে, যাতে ৪ ফায়ার ফাইটারসহ আরও কয়েকজন দগ্ধ হয়।


ইএ