শিবচরে খামারে অগ্নিকাণ্ড; পুড়লো ৭টি গরু, ২০টি হাঁস

শিবচরে খামারে অগ্নিকাণ্ড
এখন জনপদে
0

মাদারীপুরের শিবচরে একটি খামারে অগ্নিকাণ্ডে খামারে থাকা ৭টি গরু, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিক জেলার শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদী পশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ৭টি গরু, একটি ছাগল ও ২০ টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছলেও তার আগেই স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল মোল্লা।

এফএস