রাজশাহীতে জ্বালানি সংকটে বন্ধ একাধিক পেট্রোল পাম্প

রাজশাহী
ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী
এখন জনপদে
0

রাজশাহী শহর ও শহরতলির পেট্রোল পাম্পগুলোতে আজও জ্বালানি তেলের সংকট ছিলো চরমে। তেলের মজুদ না থাকায় কোনো কোনো পেট্রোল পাম্প ছিলো বন্ধ। আজ (শনিবার, ১৪ মার্চ) সকাল থেকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা, কুমাড়পাড়া, তালাইমারিসহ বিভিন্ন এলাকার ৮টি পেট্রোল পাম্পের অধিকাংশ বন্ধ ছিলো।

পেট্রোল পাম্প মালিকরা জানান, পর্যাপ্ত মজুদ না থাকায় বন্ধ রাখতে হয়েছে তাদের। যে দু’একটি পাম্প তেল দিয়েছে তাদের মজুদও ফুরিয়ে আসছে বলে জানিয়েছেন পাম্প মালিকরা। তবে নগরীর তালাইমারি এলাকার পাম্পে মোটরসাইকেল চালকরা পর্যাপ্ত তেল নিতে পেরেছেন।

আরও পড়ুন:

অন্যদিকে মহাসড়কগুলোর পাশের পেট্রোল পাম্পগুলো ছিলো বন্ধ। তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। মালিকরা বলছেন প্রতিদিন ১৫শ’ থেকে ২ হাজার লিটার তেলের চাহিদা থাকলেও এখানে ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা।

সপ্তাহে ৯ হাজার লিটার তেল দেয়ার কথা থাকলেও পাচ্ছেন মাত্র ৪ হাজার লিটার। ফলে সপ্তাহ শেষ হওয়ার আগেই তেলের মজুদ কমছে। এ অবস্থায় কৃষি সেচ ও গাড়ি চলাচলে ভোগান্তি বাড়ছে বলছেন চালকরা।

জেআর