আশুলিয়ায় ৫ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোহাম্মদ আইয়ুব খান
এখন জনপদে
0

ঢাকার আশুলিয়ায় ৫ হাজার হতদরিদ্র মানুষকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (সোমবার, ১৬ মার্চ) সকালে ডেন্ডাবর এলাকার হাবিব রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সুবিধা ভোগীদের হাতে তুলে দেয়া হয় তেল, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, আলু, লবণ, পেঁয়াজ ও সাবান। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন:

আইয়ুব খান বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই ঈদ সামগ্রী বিতরণের করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএ