চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তিনটি বাসের সংঘর্ষ আহত নিহত ১, আহত ৬

চট্টগ্রাম
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস
এখন জনপদে
0

চট্টগ্রামের পটিয়ায় তিনটি বাসের সংঘর্ষে নিহত হয়েছেন বাঁশি মোহন দাশ নামের এক ব্যক্তি। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

চট্টগ্রামের পটিয়ায় তিনটি বাসের সংঘর্ষে নিহত হয়েছেন বাঁশি মোহন দাশ নামের এক ব্যক্তি। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন:

আজ (বুধবার, ১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এসময় সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, মূলত রাস্তার পাশে খড়ে আগুন দেয়ায় পুরো এলাকা অন্ধকার হওয়ায় দুটি ঈগল বাসের সংঘর্ষ হয় এবং অপর একটি মারসা পরিবহনের বাস রাস্তার পাশে রাখা পিলারে লেগে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার শিকার গাড়ি ৩টি উদ্ধার করে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এএম