ব্রাহ্মণবাড়িয়ায় দেড়শো মানুষকে রোটারি ক্লাবের ঈদ উপহার

ব্রাহ্মণবাড়িয়া
রোটারি ক্লাবের ঈদ উপহার
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ায় দেড়শো অসহায় মানুষকে ঈদ উপহার দিয়েছে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে জেলা শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ছয়জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

আরও পড়ুন:

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট এ. বি. এম. মুসা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পাস্ট প্রেসিডেন্ট ডা. সুখেন্দু বিশ্বাস তালুকদার, পাস্ট প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মনির হোসেন, পাস্ট প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট ডা. মোস্তাফিজুর রহমান খান ও ফার্স্ট লেডি ডা. ফৌজিয়া জাফরীন টিকলী।

পরে আলোচনা শেষে দেড়শো অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ছয়জন দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয় অনুষ্ঠানে।

এসএস