বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, বড়াইগ্রামের উপলশহর থেকে মোটরসাইকেল আরোহী দুইজন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় বনপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের ভিতর মোটরসাইকেল ঢুকে যায়। এসময় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে যায়।
আরও পড়ুন:
পরে রওনা পেট্রোল পাম্প এলাকায় গিয়ে বাসটি থামলে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এর আগে সকালে নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাগর হোসেন নামে এক প্রাইভেটকার চালক নিহত হন। আহত হন অপর ২জন।





