ময়মনসিংহে ফিলিং স্টেশনে দীর্ঘলাইন; মজুত শেষ অনেক পাম্পে

ময়মনসিংহ
পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন
এখন জনপদে
1

ময়মনসিংহের পেট্রোল পাম্পগুলোতে অস্থিরতা কমছে না। আজ জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কোনো পাম্পে মোটরসাইকেলে ২০০ টাকা ও কোথাও কোথাও ৫০০ টাকার পেট্রোল-অকটেন দেয়া হচ্ছে। প্রাইভেট-কারে দেয়া হচ্ছে ২ হাজার টাকার।

ময়মনসিংহের পুলিশ লাইন এলাকার সাইফুল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নিতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন ছাড়ায় কয়েক কিলোমিটার। ২/৩ ঘণ্টা লাইনে দাড়িয়ে থেকেও মিলছে না তেল।

আরও পড়ুন:

তবে অনেক পেট্রোল পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তি বেড়েছেন মানুষের।

ময়মনসিংহ নগরীর মেসার্স সাইফুল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সাইফুল আলম ফেরদৌস জানান, স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ তেল দিয়েও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুই করার নেই তাদের।

এএইচ