কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার: পূজা উদযাপন ফ্রন্ট

কুমিল্লা
পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন
এখন জনপদে
1

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়ির পাশের একটি বটগাছে আগুনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ এ কথা বলেন।

তিনি বলেন, ‘বটগাছটিতে মানত করা হয় এবং অনেকে কাপড় বেঁধে রাখেন। রাতের আঁধারে কে বা কারা সেখানে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ধর্মমন্ত্রীকে জড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। একটি মহল সেই সম্পর্ক নষ্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এ অপপ্রচার চালাচ্ছে।’

সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং গুজবে কান না দেয়ার আহ্বান জানান।

এসএস