স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, রোয়াংছড়ির পুরাতন বাস স্টেশন এলাকায় রাত আড়াইটার দিকে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:
এসময় পুড়ে ছাই হয়ে যায় ৩টি বসতঘর, ১টি খামারে থাকা ৩টি ছাগল ও ৩টি গুরু। এ ঘটনায় প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
এ বিষয়ে রোয়াংছড়ি ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইনস্পেক্টর ইফতেখার উদ্দিন বলেন, ‘রাত আড়াইটার দিকে রোয়াংছড়ির পুরাতন বাস স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।




 founder Abhijeet Dipke-1-320x167.webp)
