নওগাঁয় ৩ অবৈধ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

নওগাঁয় ইটভাটায় অভিযান
অপরাধ
এখন জনপদে
0

নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) দিনব্যাপী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করেন— জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন।

তিনি বলেন, ‘জেলার আত্রাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে পরিচালিত পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকসকে দুই লাখ টাকা, শিকারপুর এলাকার মেসার্স মনোয়ারা ব্রিকসকে দুই লাখ টাকা ও মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’

আরও পড়ুন:

অভিযানে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে তিনটি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইনসহ জেলা পুলিশের দল উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসএস