ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
এখন জনপদে
0

ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ (বুধবার, ৬ মে) বিকেল ৫টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড়ের কারণে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।

এসএস