নিহত জাহিদুল বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে। সে বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে ধুলিয়াখাল বাইপাস সড়ক এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল পাঠায়।
আরও পড়ুন:
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হলে বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





