গতকাল (মঙ্গলবার, ১২ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টার দিকে টেকনাফ থানার লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি বুলেটপ্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা ও ১টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
অভিযান চলাকালে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।





