
লেবানন চুক্তি নিয়ে নতুন বিতর্ক, নেতানিয়াহুর বিস্ফোরক দাবিতে তোলপাড়
যুক্তরাষ্ট্রে হওয়া নিরাপত্তা চুক্তির মাধ্যমে খোদ লেবাননই তাদের দক্ষিণাঞ্চলের দখল ধরে রাখতে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন নেতানিয়াহু। যা ইসরাইলের জন্য অন্যতম বিজয় এবং ইরান-হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা হিসেবেও আখ্যা দেন তিনি। এদিকে, দক্ষিণ লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। শনিবারের হামলায় একজন নিহতের খবর খবর পাওয়া গেছে। এ অবস্থায় ‘ইসরাইল-লেবানন চুক্তি আত্মসমর্পণের সামিল’ আখ্যা দিয়ে এটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।

ফুটবল জ্বরে কাঁপছে রাজধানী; খেলা দেখতে মধ্যরাতে টিএসসিতে উপচেপড়া ভিড়
এদিকে, বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশও, ফুটবল জ্বরে কাঁপছে রাজধানীবাসী। বিশ্বকাপ এলেই বাঙালির মন ও মননে যেন জায়গা করে নেয় বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বড় পর্দায় দেখতে তাই মধ্যরাতে টিএসসি চত্বরে ভিড় জমান ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে সমর্থনের কথা জানালেও, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের না থাকা নিয়েও আক্ষেপ ছিলো অনেকের কণ্ঠে।

২০২৬-২৭ বাজেট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদ ও রাজনৈতিক মহলের
২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক দল ও সংগঠন। বাজেটকে জনবান্ধব আখ্যায়িত করে আনন্দ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন। অন্যদিকে জামায়াত বলছে, দুর্বল অর্থনীতির ওপর দাঁড়িয়ে এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে, অর্থনীতিবিদরা বলছেন, চিন্তাশীল বাজেট হলেও বাস্তবায়নের আর্থিকভিত্তি দুর্বল। পরিচালন ব্যয়ের লাগাম টানাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

অজি ও জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের: দুই স্কোয়াডেই পরিবর্তনের চমক
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর জিম্বাবুয়ের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ। দুই স্কোয়াডেই এসেছে বেশকিছু পরিবর্তন। মূলত ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই স্কোয়াডে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে করছাড়
ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করতে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতেও শুল্ক ও আগাম কর কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন একটি স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
সন্ধ্যার মধ্যে দেশের তিন বিভাগ নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৩০ মে) দুপুরে দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এবং লালনশাহ সেতুর মধ্যবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আজ (শনিবার, ৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

দেশের পাঁচ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
রংপুর-সিলেটসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (শনিবার, ৩০ মে) নদীবন্দরগুলোর জন্য দেয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সিন্ডিকেটের কবলে রাজধানীর কাঁচা চামড়া; ক্ষতির মুখে ব্যবসায়ীরা
সিন্ডিকেটের কবলে রাজধানীর কাঁচা চামড়া। বিদায় বছরের তুলনায় সরকারিভাবে চামড়ার দাম ২ টাকা বেশি নির্ধারিত হলেও তার প্রতিফলন নেই আড়তগুলোতে। কোরবানির দিনে চামড়ার দরের সূচক ছিলো নিম্নমুখী। এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মৌসুমি ব্যবসায়ী ও মসজিদ-মাদ্রাসার কর্তৃপক্ষ। আড়তদাররা বলছেন আনুষঙ্গিক সব খরচ বাড়ায় ৬২ থেকে ৬৭ টাকা দরে প্রতি বর্গফুট চামড়া কেনা যাচ্ছে না।