রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

ইস্টার্ন রিফাইনারি
এখন জনপদে
0

চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানী তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে চার দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সকালে নগরীর পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা।

এ সময় শ্রমিক নেতারা বলেন, ‘শ্রম আইন সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরনসহ এ চার দফা দাবি শ্রমিকদের দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনার পরও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করছেনা।’

আরও পড়ুন:

দীর্ঘদিন কাজ করে সরকারি প্রতিষ্ঠানে আবাসন সুবিধা না পাওয়া দুঃখজনক বলে জানান তারা। বর্তমান সময়ে পরিবার পরিজন নিয়ে শহরে জীবনযাত্রায় ব্যয় মেটানো শ্রমিকদের জন্য কষ্টকর হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তারা।

তারা অভিযোগ করেন, এছাড়া পদোন্নতি নীতিমালা সংস্কার না করায় শ্রমিকরা পদবঞ্চিত ও কাজের অভিজ্ঞতা অনুযায়ী বেতনভাতা মিলছেনা। এছাড়া শ্রম আইন অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তি সম্পাদন ও পার্সোনাল পে বাস্তবায়নের দাবি জানান শ্রমিক কর্মচারীরা।

এফএস