ঈদ শেষে নৌপথের ফিরতি যাত্রা নিরাপদ করাটাই বড় চ্যালেঞ্জ: নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান
এখন জনপদে
0

নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘ঈদ শেষে নৌপথের ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করাটাই এখন বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণ ও নিরাপদ যাত্রায় কাজ করছে নৌ মন্ত্রণালয়।

আজ (বুধবার, ২৭ মে) বিকেরে বরিশাল নদী বন্দর পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে বিআইডব্লিউটি এর কর্মকর্তা, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে এখন অব্দি কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লঞ্চগুলো সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসময় প্রতিমন্ত্রী রাজিব আহসান আরও বলেন, ‘ঈদের ছুটিতে যারা বাড়িতে এসেছে তাদের নিরাপদে আবার কর্মস্থলে নিয়ে যেতে হবে। এ লক্ষ্যেই দক্ষিণাঞ্চলের সবগুলো নৌ ঘাটে নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টিম নিযুক্ত করা হয়েছে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য।’

এএইচ