রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮

পাহাড়ধসের পর উদ্ধার কার্যক্রম
এখন জনপদে
0

টানা বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে অন্তত আট রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে কক্সবাজার শহরে পাহাড় ধসে নিহত হয়েছে একজন।

গতকাল (রোববার, ৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ১৫ নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকায় পাহাড় ধসে একই পরিবারের বাবা, মা ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ঘরটিতে পরিবারের ১০ সদস্য ছিলেন। বাকিদের চাপা পড়া অবস্থায় জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এদিকে ডি ব্লকে আরেকটি পাহাড়ধসে একই পরিবারের চারজন নিহত হয়। এছাড়া আশ্রয় শিবিরের ডি-সাত ব্লকে পাহাড়ধসে মারা যায় এক শিশু। পাহাড় ধসে চাপা পড়াদের উদ্ধার কার্যক্রম ও তথ্য যাচাই অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা।

ইএ