কুষ্টিয়ায় তড়িয়া মহলের খাজনা তোলাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ ব্যবসায়ী
এখন জনপদে
0

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনার টাকা তোলাকে কেন্দ্র দ্বন্দ্বে বালু ব্যবসায়ী ও বিএনপি কর্মী নাসিরুল বিশ্বাস (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (রোববার, ৫ জুলাই) সন্ধ্যা ৬টায় হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকজন মুখোশধারী খাজনার টাকার ভাগ দাবি করলে নাসিরুল খাজনা পরিশোধ করেছেন এবং নতুন করে টাকা দেবেন না বলে জানান।

এ নিয়ে তার ও স্থানীয় রাজ্জাকের সঙ্গে মুখোশধারীদের তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির একপর্যায়ে নাসিরুল দৌড় দিলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এতে তার পায়ে ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান দাবি, ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষই বিএনপির সক্রিয় কর্মী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কল্লোল সাহা জানান, নাসিরুলের পায়ের গুলি অপসারণ করা হলেও পিঠের গুলিটি বের করা সম্ভব হয়নি।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান বলেন, ‘তড়িয়া মহলের খাজনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’

এফএস