ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে আছে
এখন জনপদে
1

ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) ও আনোয়ার ইউসুফ (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

আটককৃত হুমায়ুন কবির (৩৫) বালিয়াডাঙ্গী উপজেলার মহেষমারী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং আনোয়ার ইউসুফ (৪৫) কাদশুকা গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে ডিবি পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলার ০৫নং দুওসুও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাদশুকা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই দুইজন ব্যক্তিকে আটক করেন ডিবি পুলিশ। পরে তাদের তল্লাশী করে প্রথমে হুমাইয়ুন কবিরের প্যান্টের পকেট থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আনোয়ার ইউসুফকে তল্লাশী করা হলে তারো প্যান্টের পকেট থেকে আরও ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ‘আটকৃত ব্যক্তিদের মধ্যে একজনের নামে ৩টি ও এক জনের নামে ৫টি মাদকের মামলা রয়েছে। তারা দুজনে কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ধরাছোঁয়ার বাইরে থেকে কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’

জেআর