চুয়েটের একই পুকুরে ফের দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম
নিহত শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্ত দেব
এখন জনপদে
2

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একই পুকুরে ডুবে ফের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীরা হলেন; ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুইজনের বাড়ি সিলেট বলে জানা গেছে। নিহত অর্ণব চন্দ কম্পিউটার ও সায়েন্স ডিপার্টমেন্ট ও শান্ত দেব টিপুলি ডিপার্টমেন্ট বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যান চমক ও শান্ত। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধারে পানিতে নামেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় চমককে উদ্ধার করা হয়। এর প্রায় ৪০ মিনিট পর শান্ত দেবকেও উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন:

উদ্ধারের পর দুজনকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়। পরে সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একই পুকুরে এর আগে গত ২৮ জুলাই ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। এক মাসেরও কম সময়ের ব্যবধানে একই স্থানে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যুতে চুয়েটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এফএস