হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে আছে
এখন জনপদে
0

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপের আড়ালে গোপন অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অস্ত্র কাখানার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুইজনকে। এসময় পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ অস্ত্র কারখানা ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এ অস্ত্র কারখানায় অভিযান পরিচালনার কথা জানায় পুলিশ।

পুলিশ জানায়, গতকাল (সোমবার, ৩১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারীর মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জামাল মিস্ত্রি ও মো. কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে হাটহাজারীর সরকারহাটে ওসামন সিএনজি অটো রিকশা ওয়ার্কশপে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ওই ওয়ার্কশপে অস্ত্র তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সেসব অস্ত্র বিক্রি করে আসছিলো একটি চক্র।

জেআর