নিহত সাকিব মিয়া উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, সাকিব রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। সকালে তার রুমের দরজা খোলা দেখে বাড়ির লোকজন মনে করে বাসস্ট্যান্ডে গেছে। সকালে বাড়ির পাশের পুকুরে পানির উপর ভাসতে দেখা যায় সাকিবের মরদেহ। সাকিবের বাবা মরদেহটি শনাক্ত করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি পরিষ্কার হবে।





