ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার এক মিনিটের মধ্যে, দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।
আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থল রয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ও গার্মেন্টস কর্মীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।





 as it orbits its host star-320x167.webp)