এসময় ময়মনসিংহ সদর ৪ ও মুক্তাগাছা ৫ আসনের সাংসদ আবু ওয়াহাব আকন্দ এবং জাকির হোসেন বাবলুসহ সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকনসহ কলোনির বসবাসকারীদের নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন মন্ত্রী।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রথমে সবুজে ঘেরা বাশবাড়ি কলোনির ছবি তাকে দেখান এবং সরেজমিনে কলোনিটি পরিদর্শনের নির্দেশ দেন, তাই তার নির্দেশেই কলোনি পরিদর্শন করতে আসা।
এসময় তিনি বলেন, ‘সরকার চাচ্ছে বিভাগীয় শহরগুলোর জনবসতিপূর্ণ এলাকা গুলোকে সবুজায়ন করার লক্ষ্যে কাজ করতে, কিভাবে এই বাঁশবাড়ি কলোনির মত সুন্দর করে এলকাগুলো সাজানো যায় সেই চেষ্টা থাকবে সরকারের। দীর্ঘদিনের অপরিচ্ছন্ন থাকার পর বেশ কয়েক বছর আগে স্থানীয় তরুণদের উদ্যোগে কলোনিতে এখন আবর্জনার লেশমাত্র নেই, নেই ময়লার দুর্গন্ধ। বাঁশবাড়ি কলোনির সৌন্দর্য উপভোগ করতে অনেকেই এখানে বেড়াতে আসেন প্রতিদিন।’





