সন্ধ্যা সোয়া ৭টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকেল ৪টায় কিশোরগঞ্জ এক্সপ্রেসের ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিলো। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ট্রেনটি স্টেশন ছাড়তে পারেনি।
পরে আখাউড়া থেকে অন্য ইঞ্জিন এলে রাত ৭টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে ট্রেনটির শিডিউল বিপর্যয় হয়।





