আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি সুব্রত কুমার বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীর উদ্যেশ্যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পার হচ্ছিল। এসময় ট্রেশনের পাশে ব্রিজের কাছে ওই অজ্ঞাত নারী রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবসত ট্রেনের সাথে ধাক্কা লেগে লাইনের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হলে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘নিহত নারীর কাছে থাকা একটি ব্যাগে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে কাগজপত্রে তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’





